ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা

নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকের।
​মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মাচরের নওসারা সুলতানপুর এলাকায় এমন অমানবিক ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ওই এলাকার মোঃ নাজিম উদ্দীনের ছেলে মোঃ সুজন আলী ও মোঃ নাজমুল আলী।

​বুধবার (১০ জুন) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের প্রায় ৯০০ পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ফলসহ কেটে ফেলা গাছগুলো মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। স্থানীয়রা জানান, আর মাত্র কিছুদিন পরেই এসব পেঁপে বাজারে বিক্রি করার উপযোগী হয়ে উঠত। তার আগেই দুর্বৃত্তদের এমনকান্ডে কৃষকের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে।

স্থানীয় এক কৃষক বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এ ধরনের ঘটনার শিকার না হন।

​ক্ষতিগ্রস্ত কৃষকের বড় ভাই রায়হান আলী বলেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে এই পেঁপে বাগানটি গড়ে তুলেছিলেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে তাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। এতে তারা এখন নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন।

​এদিকে ফসলের ওপর এমন নির্মমতায় স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এবং আমাদের টিম গেছে ঘটনাস্থলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা

আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬