ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালপুরে দুই সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় বন্ধ সামাজিক বনায়ন, প্রতিবাদে পরিবেশবাদীদের মানববন্ধন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৪২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে দুই সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় বন্ধ সামাজিক বনায়ন, প্রতিবাদে পরিবেশবাদীদের মানববন্ধন

নাটোরের লালপুরে ৬ কিলোমিটার খালের পাড়ে সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে নর্থ বেঙ্গল সুগার মিলের (চিনিকল) ও বন বিভাগের সমন্বয়হীনতার প্রতিবাদে ও বর্ষা শেষ হওয়ার আগে প্রস্তাবিত সামাজিক বনায়নের মাধ্যমে বৃক্ষরোপণের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, লালপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় নরেন্দ্রপুর, পরীক্ষামূলক ও কৃষ্ণা কৃষি খামারে পৃথক ৬ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হয়। খালের দুই পাশে সামাজিক বনায়নের উদ্যোগ নেয়া হলে প্রকল্প অনুমোদিতও হয়। পরিবেশ রক্ষা এবং উত্তপ্ত লালপুরে ছায়া সৃষ্টি তাদের লক্ষ্য ছিল। কিন্তু নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ ওই জমিতে গাছ লাগাতে না দিয়ে বরং ঘাস লাগানোর জন্য লিজ প্রদান করে, যার ফলে প্রকল্পটি থমকে যায়।

উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ বলেন, প্রকল্প অনুমোদন হয়ে গেছে। কিন্তু মিলের সংলগ্ন এলাকায় গাছ লাগাতে অনুমতি দিচ্ছে না তারা। মৌখিক ও লিখিতভাবে জানালেও কোনো অগ্রগতি হয়নি। বর্ষাকাল শেষ হয়ে গেলে আর গাছ লাগানো সম্ভব হবে না।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, লালপুর দেশের সবচেয়ে উষ্ণ উপজেলা। অথচ মিল কর্তৃপক্ষ বন বিভাগের বনায়ন উদ্যোগে বাধা দিচ্ছে। মিলের ধোঁয়া ও তরল বর্জ্যে পরিবেশের ক্ষতি হচ্ছে, তার ওপর আবার গাছ লাগানো বন্ধ রাখা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। গাছ লাগানোর মৌসুম এখনই। বর্ষাকাল চলে গেলে পরিবেশের জন্য বড় ক্ষতি হবে। মিল কর্তৃপক্ষের উচিত ছিল নিজেরাই গাছ লাগানো, বাধা নয়।

এসময় বক্তব্য রাখেন গ্রীন ভয়েস লালপুর শাখার উপদেষ্টা আব্দুল মোত্তালেব রায়হান, সভাপতি সজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, বৃহত্তর আব্দুলপুর মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার আলম সবুজ, নাটোর জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাকী, আহত জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, বন বিভাগ চূড়ান্ত আলোচনার বাইরে সরাসরি চুক্তিপত্র নিয়ে আসে, যা সরকারি প্রক্রিয়াগত নিয়মের পরিপন্থী। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।খালের জমি এরই মধ্যে ঘাস লাগানোর জন্য লিজ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

One thought on “লালপুরে দুই সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় বন্ধ সামাজিক বনায়ন, প্রতিবাদে পরিবেশবাদীদের মানববন্ধন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে দুই সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় বন্ধ সামাজিক বনায়ন, প্রতিবাদে পরিবেশবাদীদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫