ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিলমাড়ীয়া এলাকায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার, আদালতে প্রেরণ

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ জিয়ারুল ইসলাম (৫৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের উধনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক জিয়ারুল ইসলাম ওই গ্রামের গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই সঞ্জয় কুমার ও এএসআই মো. সবুজ আলীর নেতৃত্বে একদল পুলিশ বিলমাড়ীয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জিয়ারুল ইসলাম তার বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে অবহিত করে পুলিশ অভিযান চালায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে উধনপাড়া এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন জিয়ারুল ইসলাম। এসময় পুলিশ তাকে আটক করে এবং তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬