ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে যুবক নিহত রাজশাহীতে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেচাকেনা বন্ধ বাগাতিপাড়ায় উঠান বৈঠকে শেখ হাসিনার স্লোগানসংবলিত ব্যানার ব্যবহারের অভিযোগ, মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে সমালোচনার ঝড় ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না ৯৬ বছরের বৃদ্ধা ছামেনা খাতুনের মান্দায় জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধান চান মান্দার কৃষকেরা লালপুরে নয়শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা, কৃষকের ক্ষতি ৯ লাখ টাকা নাটোরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শোভাযাত্রা ও মতবিনিময় সভা মাধবপুরে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজির ২ যাত্রী নিহত, আহত দুই মোহনপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৪ নাটোরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধ/র্ষ/ণে/র প্রতিবাদে মানববন্ধন, ধ/র্ষ/কে/র ফাঁ’সি’র দাবি

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবির কারাদণ্ড

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবির কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে তিনজন মাদক সেবিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন, রাণীনগর উপজেলার চকারপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে আলম (২৭), কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রশিদুলের ছেলে রমজান আলী (২৬) ও নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় মাদকের আড্ডা চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান থানা পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় নেশাগ্রস্থ্য অবস্থায় ওই তিনজনকে হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একশ’ টাকা করে জরিমানা করা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবির কারাদণ্ড

আপডেট সময় : ০২:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫