রাণীনগরে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৩১৬ বার পড়া হয়েছে

রাণীনগরে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত
যুবদলের আয়োজনে কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে আইডিয়াল স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল হোসেন, জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বে) মো. এমরান হোসেন এবং রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজে আলম সিরাজ, ফরহাদ আলী মণ্ডল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল ও সদস্য সচিব নওশাদুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা বিএনপির রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।




















