ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন ১৩ বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি মালঞ্চি রেলস্টেশন, চরম দুর্ভোগে এলাকাবাসীণৃ্ পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

রাণীনগরে ইটবোঝাই ট্রাক্টর গাছে ধা/ক্কা, ড্রাইভার-হেলপার নিহত

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ইটবোঝাই ট্রাক্টর গাছে ধা/ক্কা, ড্রাইভার-হেলপার নিহত

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দু’র্ঘটনা, আহত আরও একজন

নওগাঁর রাণীনগরে ইটবোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ড্রাইভার ও এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক হেলপার।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চককুতুব গ্রামের মো. মুসলিমের ছেলে ট্রাক্টর ড্রাইভার মো. রাব্বী (২৫) এবং ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে হেলপার মো. হিমেল (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ইটবোঝাই ট্রাক্টরটি রাণীনগর থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরে একজন ড্রাইভার ও তিনজন হেলপার ছিলেন। পথে খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ড্রাইভার মো. রাব্বী, হেলপার মো. হিমেল ও আতিকুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ড্রাইভার রাব্বী ও হেলপার হিমেলকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

নওগাঁ সদর হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত হেলপার আতিকুল রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ইটবোঝাই ট্রাক্টর গাছে ধা/ক্কা, ড্রাইভার-হেলপার নিহত

আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬