ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর বাতাসে বিপজ্জনক মাত্রায় বস্তুকণা: রেলগেট এলাকায় সর্বোচ্চ পি.এম ২.৫

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাতাসে বিপজ্জনক মাত্রায় বস্তুকণা: রেলগেট এলাকায় সর্বোচ্চ পি.এম ২.৫

বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার বায়ু পরীক্ষা বলছে—নির্ধারিত সীমা ছাড়িয়েছে দূষণ; বিশেষজ্ঞদের আহ্বান, ‘অবকাঠামো নির্মাণে পরিবেশ বিধি মানুন’

রাজশাহীর বিভিন্ন এলাকায় বায়ুতে বিপজ্জনক মাত্রায় ভাসমান বস্তুকণা শনাক্ত করেছে বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা। বারিন্দ এনভায়রনমেন্টের সহযোগিতায় শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী এই বায়ু পরীক্ষা পরিচালিত হয়।

২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত এই গবেষণার অংশ হিসেবে এবারও শহরের রেলগেট, বন্ধগেট এবং বিসিক শিল্প এলাকার বায়ুতে ভাসমান বস্তুকণা পি.এম ২.৫ ও পি.এম ১০-এর মাত্রা নির্ণয় করা হয়। পরীক্ষার নেতৃত্ব দেন প্রকৌশলী ড. মো. জাকির হোসেন খান, সহযোগিতায় ছিলেন ড. অলি আহমেদ, ওবায়দুল্লাহ, শামশুর রহমান শরীফ, ইফাত আরা, কলি আহমেদ, রুমানা আহমেদ ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

ফলাফলে দেখা যায়-রেলগেট মোড়: পি.এম ২.৫ = ৮৫ µg/m³, পি.এম ১০ = ৯৭ µg/m³, বন্ধগেট এলাকা: পি.এম ২.৫ = ৭৮ µg/m³, পি.এম ১০ = ৯১ µg/m³, বিসিক এলাকা: পি.এম ২.৫ = ৫৭ µg/m³, পি.এম ১০ = ৬৯ µg/m³।

বাংলাদেশে ২৪ ঘণ্টার জন্য নির্ধারিত মান হলো পি.এম ২.৫-এর ক্ষেত্রে ৬৫ µg/m³ এবং পি.এম ১০-এর জন্য ১৫০ µg/m³। রেলগেট ও বন্ধগেট এলাকায় পাওয়া পি.এম ২.৫ এর মাত্রা এই সীমার অনেক উপরে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে গড়ে পি.এম ২.৫ ছিল ৭৬ µg/m³, ২০২৩ সালে ৯৭ µg/m³ এবং ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ১২৫ µg/m³। চলতি বছরের পর্যবেক্ষণেও দূষণমাত্রা আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পি.এম ২.৫ হলো অতিক্ষুদ্র কণা (Fine Particles), যা ফুসফুসের গভীরে গিয়ে রক্তপ্রবাহেও প্রবেশ করতে পারে। এতে শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের মারাত্মক ক্ষতি হয়। অন্যদিকে পি.এম ১০ (Coarse Particles) চোখ, নাক ও গলায় জ্বালাপোড়া এবং শ্বাসকষ্টের কারণ হয়।

গবেষকরা বলেন, “অপরিকল্পিত নগরায়ন, পুকুর ভরাট, গাছ কাটা এবং নির্মাণকাজে ‘বাংলাদেশ বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধি ২০২২’ না মানার কারণেই বায়ু দূষণ বেড়ে যাচ্ছে।”

তারা পরামর্শ দেন-নগরে পরিকল্পিতভাবে গাছ লাগানো, বিশেষ করে আম, জাম, নিম, সজনে জাতের গাছ রোপণ, একটি গাছ কাটলে অন্তত তিনটি নতুন গাছ লাগানোর নিশ্চয়তা, অবৈধভাবে দখল হওয়া পুকুর উদ্ধার ও সংরক্ষণ, নির্মাণকাজে বায়ু দূষণবিধি কঠোরভাবে মানা।

উল্লেখ্য, ২০২৩ সালে বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক যৌথ গবেষণায় দেখা যায়, ঢাকা ও রাজশাহীর বায়ুদূষণের ৬০-৭০ শতাংশের জন্য দায়ী অপরিকল্পিত নগরায়ন, সড়কের ধুলা, পুরোনো যানবাহন ও নির্মাণকাজে পরিবেশবিধি অমান্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাতাসে বিপজ্জনক মাত্রায় বস্তুকণা: রেলগেট এলাকায় সর্বোচ্চ পি.এম ২.৫

আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫