ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর পবায় ভন্ড পীর ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পবায় ভন্ড পীর ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহীর পবায় ভন্ড পীর-ফকিরদের সমাজ ও শরীয়তবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে উলামায়ে কেরাম ও মুসল্লীবৃন্দ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার বায়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীনের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত মিছিল বের হয়। মিছিলটি বায়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। এ সময় মুসল্লীরা স্লোগান দেন-“নারায়ে তাকবির, আল্লাহু আকবর”, “ভন্ড পীরের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “কুরআন-সুন্নাহ পরিপন্থী সব ভুয়া মাজারের কার্যক্রম বন্ধ করতে হবে”।

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান উদ্দীন বলেন, “বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে ‘হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরীফ’-এর আড়ালে গাঁজার আড্ডা বসানো হতো। এ খবর পেয়ে দেড় শতাধিক তৌহিদী জনতা সেখানে গিয়ে তা ভেঙে দেয়। আমরা মসজিদ বা মাজারের বিরুদ্ধে নই, তবে যেখানে অপকর্ম হবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ভন্ড পীরদের বিরুদ্ধে আন্দোলন হলে নিরপরাধ আলেম-ওলামাদের গ্রেফতার করা হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যেন আলেম-ওলামাদের হয়রানি করা না হয়।”
প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়। মুসল্লীরা জানান, ভবিষ্যতেও শরীয়তবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামবেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে তৌহিদী জনতা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামবে। ইসলামকে কলুষিত করার ষড়যন্ত্র রুখে দিতে আমরা সর্বদা প্রস্তুত।”

মানববন্ধনে বক্তব্য রাখেন, দারুন উলুম আন নাজমুস সাকিব মাদ্রাসার পরিচালক আবু জাফর। তিনি বলেন, “বর্তমানে ভন্ড পীর-ফকিররা ইসলামের নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা কুরআন-সুন্নাহর পরিপন্থী কুসংস্কার ছড়িয়ে দিচ্ছে, যা সরাসরি ঈমান-আক্বিদার উপর আঘাত। প্রকৃত ইসলাম শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দেয়। অথচ এরা ইসলামকে কলঙ্কিত করে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে জানাতে চাই-ইসলামে কোনো ভ্রান্ত মতবাদ বা কুসংস্কারের স্থান নেই। সমাজে নৈতিক অবক্ষয় ও মাদকাসক্তি বৃদ্ধির পেছনে এসব ভন্ড আস্তানার বড় ভূমিকা রয়েছে। তারা গোপনে মাদক ও অসামাজিক কার্যকলাপের আসর বসায়, আবার প্রকাশ্যে ধর্মের দোহাই দেয়। মুসল্লীরা আজ মাঠে নেমেছে এ কারণেই।”

আবু জাফর বলেন, “আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে দাবি জানাই—পবা উপজেলাসহ দেশের সব অঞ্চলে ভন্ড পীর-ফকিরদের কার্যক্রম বন্ধ করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক, যুব সমাজ ইসলামি আদর্শে গড়ে উঠুক।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন, বড়গাছী ইউনিয়নের সাবেক মেম্বার গোলাম মোস্তফা ও মাদানী মাদ্রাসার প্রধান হযরত মাওলানা মোহাম্মদ আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবায় ভন্ড পীর ফকিরদের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫