ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে ভোররাত থেকে কুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভোররাত থেকে কুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বৃষ্টি থামলে শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

রাজশাহীতে ভোররাত থেকে ঘন কুয়াশার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি থামার পর শীতের দাপট আরও বাড়তে পারে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত থেকে কুয়াশার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। বেলা ১১টা পর্যন্তও সূর্যের কোনো দেখা মেলেনি। এদিন সকাল ৯টায় রাজশাহী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে এখনও মেঘ রয়েছে, ফলে আবারও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হালকা বৃষ্টি ও কুয়াশার মধ্যে অফিসগামী মানুষ ছাড়াও জীবিকার তাগিদে বের হওয়া নিম্নআয়ের মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে কাবু হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় শীত থেকে বাঁচতে অনেককে গরম কাপড় জড়িয়ে ও আগুনের উষ্ণতায় আশ্রয় নিতে দেখা গেছে।

দিনমজুর রাশিদুল ইসলাম বলেন, “বৃষ্টি পড়ায় আজ কাজ হলো না। ঠান্ডাও অনেক বেশি। খোলা জায়গায় কাজ, বাতাস বেশি—সব মিলিয়ে খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর শীত আরও বাড়বে বলে মনে হচ্ছে।”

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলম জানান, “সকাল ৬টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশের এই অবস্থা কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভোররাত থেকে কুয়াশা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫