ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহীতে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে নারীর সঙ্গে সাক্ষাৎ, সন্দেহে স্থানীয়দের হাতে ধরা

রাজশাহী নগরীতে সিআইডি পুলিশের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম কাওসার হোসেন তমাল (২৫)। তিনি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের কামরুজ্জামানের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর গ্রামের বাসিন্দা নাসরিন জাহানের (২৫) সঙ্গে গত ১ জানুয়ারি ফেসবুকে পরিচয় হয় তমালের। পরিচয়ের সূত্র ধরে তারা সরাসরি দেখা করার সিদ্ধান্ত নেন।

শুক্রবার রাতে পৌনে ৮টার দিকে নগরীর চিড়িয়াখানা গেটের সামনে নাসরিন জাহানের সঙ্গে তমালের সাক্ষাৎ হয়। এ সময় নাসরিনের খালাতো বোন মাহমুদা খাতুনও সেখানে উপস্থিত ছিলেন। পরে তারা একটি অটোরিকশায় করে বুলনপুর ঢালুর মোড় এলাকার একটি চায়ের দোকানে গিয়ে বসেন।

চায়ের দোকানে কথোপকথনের সময় তমাল নিজেকে বারবার বিসিএস ক্যাডার ও সিআইডি পুলিশের কর্মকর্তা বলে পরিচয় দেন। তিনি নিজেকে ৪৯তম বিসিএস পুলিশ ক্যাডার দাবি করেন।

এ সময় তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর না পেয়ে তারা রাজপাড়া থানায় খবর দেন। পরে থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তমালকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশি জিজ্ঞাসাবাদে তমাল স্বীকার করেন, মেয়েটিকে প্রতারণা করার উদ্দেশ্যে তিনি নিজেকে সিআইডি পুলিশ ও বিসিএস ক্যাডার পরিচয় দিয়েছিলেন। পরে তার বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়।

শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভুয়া সিআইডি পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬