ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহীতে বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী ও মেয়ে আহত

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৭০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী ও মেয়ে আহত

বাঘার চরে গভীর রাতে টিন কেটে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের আশঙ্কা

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে ঢুকে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা ওই এলাকার কালু মন্ডলের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে সোহেল রানা তার স্ত্রী ও সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। একটি গুলি সোহেলের পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে তার স্ত্রী ও মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী ও মেয়ে আহত

আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬