ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

রাজশাহী মহানগরের ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৮ জুন) যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরের লক্ষ্মীপুর মোড় থেকে অভিযান শুরু হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে বর্ণালী মোড় এলাকায় গিয়ে অভিযান শেষ হয়। এ সময় ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে যত্রতত্র পার্কিং করা কয়েকটি যানবাহন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন।

রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং পর্যায়ক্রমে নগরের অন্যান্য এলাকাতেও পরিচালিত হবে। নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৯:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬