ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে দিনের বেলায় কলেজ শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৬৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দিনের বেলায় কলেজ শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

রাজশাহীতে দিনের বেলায় এক কলেজ শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। রোববার (২৬ অক্টোবর) সকালে নগরীর জনবহুল রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তিনি রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা এবং চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।
স্থানীয়রা জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রীতি বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রিকশায় রওনা দেন। রিকশাটি রেলগেট এলাকায় পৌঁছালে হঠাৎ লুঙ্গি পরা এক ব্যক্তি পেছন থেকে তার গলায় টান দিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায়। পথচারীরা ছিনতাইকারীকে ধরতে পারেননি। ব্যস্ততম রেলগেট এলাকায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা জানান, এলাকায় বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা অকার্যকর, ফলে ছিনতাইকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীর বাবা মনিরুল ইসলাম জনি বলেন, “দিনদুপুরে শহরের প্রাণকেন্দ্রে এমন ছিনতাই মেনে নেওয়া যায় না।
অনেক জায়গায় সিসিটিভি কাজ করছে না। আজ আমার সন্তান ক্ষতিগ্রস্ত, কাল অন্য কারও হতে পারে। প্রশাসনের কাছে অনুরোধ, পুরো শহরকে সিসিটিভির আওতায় আনতে হবে।” তিনি ঘটনাটি নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
আমরা তদন্ত করছি এবং খুব দ্রুতই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা অকার্যকর থাকায় শনাক্তে কিছুটা সময় লাগতে পারে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দিনের বেলায় কলেজ শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

আপডেট সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫