ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

রাজশাহীতে ‘চাঁদাবাজ’ চান সওদাগরসহ দুই সহযোগী সেনাবাহিনীর হাতে আটক

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৩০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ‘চাঁদাবাজ’ চান সওদাগরসহ দুই সহযোগী সেনাবাহিনীর হাতে আটক

দেশীয় অস্ত্র উদ্ধার, চান সওদাগরের বিরুদ্ধে রয়েছে ১৮টি মামলা

রাজশাহীর চিহ্নিত চাঁদাবাজ চান সওদাগরসহ তার দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা নগরীর নতুন বিলশিমলা এলাকা থেকে তাদের আটক করে। পরে তাদের রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়। রোববার (১০ জানুয়ারি) আটক তিনজনকে আদালতে তোলা হয়েছে।

আটক চান সওদাগর নগরীর নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। তার সঙ্গে আটক অন্য দুইজন হলেন একই এলাকার মুরাদ আলী (২৮) ও মো. বিদ্যুৎ (৩৭)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চান সওদাগরের বিরুদ্ধে আগে থেকেই ১৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে মারামারি, অস্ত্র, বিস্ফোরক, সরকারি সম্পদ বিনষ্ট, মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের অভিযোগ।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর চান সওদাগর এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েন। তার কর্মকাণ্ডে নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল।

চান সওদাগর নিজেকে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রকাশ্যে আসতেন। সম্প্রতি বোয়ালিয়া থানা ঘেরাও কর্মসূচিতেও তাকে এই পরিচয়ে বক্তব্য দিতে দেখা যায়।

তবে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উভয় সংগঠনই দাবি করেছে, চান সওদাগরের তাদের কোনো সাংগঠনিক পদ-পদবি নেই।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, “চান সওদাগর আমাদের কোনো কমিটির সদস্য নয়। সে মাঝে মাঝে মিছিল-মিটিংয়ে আসত, তবে তার কোনো পদ নেই।”

এদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সালামও জানান, সংগঠনের ওয়ার্ড পর্যায়ে কোনো কমিটি নেই এবং চান সওদাগরের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, “সেনাবাহিনী চান সওদাগরসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ‘চাঁদাবাজ’ চান সওদাগরসহ দুই সহযোগী সেনাবাহিনীর হাতে আটক

আপডেট সময় : ০২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬