ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা

এনএসআইয়ের গোপন নজরদারিতে ধরা পড়লেন রাকিব; বেসমেন্ট থেকে উদ্ধার ৪০ লিটার পেট্রোল

রাজশাহী মহানগরে ক্রেতা সেজে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুদকারী রাকিব হাসানকে হাতেনাতে ধরেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাকিব হাসান নগরের হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি নগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই ভবনের বেসমেন্টে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করা হয় এবং জরিমানাসহ প্রাপ্ত অর্থ রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, রাকিব হাসান ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুদ রেখে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করতেন।

এনএসআই রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা কিছুদিন ধরে তার ওপর নজরদারি চালাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে চাইলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময় হাতেনাতে তাকে আটক করা হয় এবং মজুদকৃত তেল জব্দ করা হয়।

অভিযানস্থলে পাওয়া বোতল ও জার দেখে ধারণা করা হচ্ছে, সম্প্রতি তিনি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন। অবৈধ মজুদ ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ক্রেতা সেজে অভিযান: তেল মজুদকারী আটক, জরিমানা ৫ হাজার টাকা

আপডেট সময় : ০৬:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬