ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪২০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা

নাটোরে গাড়িসহ প্রায় ৩৭ লাখ টাকা জব্দের ঘটনায় প্রকৌশলী ছাবিউল ইসলাম ও তার চালক আসামি

রাজশাহীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ জানুয়ারি) সকালে দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ মার্চ নাটোরে একটি গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মো. ছাবিউল ইসলামের কাছ থেকে প্রায় ৩৬ লাখ ৯৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থের বৈধ উৎস ও মালিকানা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তদন্ত শেষে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মো. ছাবিউল ইসলাম (৪৩) বর্তমানে এলজিইডির সদর দপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। এর আগে তিনি গাইবান্ধা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে এই অর্থ সংগ্রহ করেন। জব্দকৃত অর্থের প্রকৃত উৎস ও মালিকানা গোপন বা ছদ্মাবৃত করার অসৎ উদ্দেশ্যে ঢাকা-মেট্রো-ঘ-১২-৮৭৯৭ নম্বর গাড়িযোগে অর্থ অন্যত্র স্থানান্তরের মাধ্যমে তিনি মানি লন্ডারিং করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় তাকে সহযোগিতা করার অভিযোগে তার গাড়িচালক শ্রী বাপ্পি কুমার দাস (৫০)কেও মামলার আসামি করা হয়েছে।

রাজশাহী দুদকের আইনজীবী অ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং মামলা

আপডেট সময় : ০২:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬