ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে সওজ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৪৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে সওজ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসনসহ ২৭টি মামলা ও পরবর্তী ৭ মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন। রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর লক্ষিপুরে সড়ক ভবনের গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো-২৭টি ও পরবর্তী ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করা।

তারা আরও বলেন, সওজের সকল মাস্টাররোল কর্মচারীদের ৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড থেকে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে। বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক সকল মাস্টাররোল কর্মচারীকে অবিলম্বে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ী করা, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা, এবং মাস্টাররোল কর্মচারীদের ‘দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫’-এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।

এছাড়াও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করে প্রকল্প হস্তান্তরের পর রাজস্বখাতে আনার দাবি তোলা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-সাইদুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জজ জেলা সংসদ; জায়নুল আবেদীন, সভাপতি, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন জেলা সংসদ;
জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে সওজ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

আপডেট সময় : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫