ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

নওগাঁর মান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুন) থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২০ জুন পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিমুদ্দিন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুল্লাহসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ, আধুনিক ফল চাষ প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন করা এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফলের প্রদর্শনী, আধুনিক ফল চাষ প্রযুক্তি উপস্থাপন, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের আয়োজন কৃষকদের ফল চাষে আরও আগ্রহী করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৯:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬