ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান, বাগমারায় ব্যক্তিকে কিল-ঘুষি মেরে তাড়ালেন বিএনপি নেতা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান, বাগমারায় ব্যক্তিকে কিল-ঘুষি মেরে তাড়ালেন বিএনপি নেতা

রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে; উত্তেজনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী

রাজশাহীর বাগমারা উপজেলায় ভিজিএফের চাল না পেয়ে বিএনপির বিরুদ্ধে শ্লোগান দেওয়ায় সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে কিল-ঘুষি মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর বিএনপির এক নেতার বিরুদ্ধে।

রোববার (১৫ মার্চ) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক।

ভুক্তভোগী সিরাজুল ইসলামের বাড়ি পৌরসভার বিলবাড়ি মহল্লায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আবদুর রাজ্জাক সিরাজুল ইসলামকে কিল-ঘুষি মারছেন এবং সিরাজুল সরে যাওয়ার চেষ্টা করছেন। এক পর্যায়ে সিরাজুল দৌড়ে সরে গেলে রাজ্জাক কিছুটা দূর পর্যন্ত তার পেছনে গিয়ে থেমে যান। এ সময় সিরাজুল ইসলামের হাতে একটি খালি বস্তা দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ উপলক্ষে ভবানীগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২৫ জনের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ আসে। বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের মাধ্যমে তালিকা করা হয়। সকাল থেকে ভবানীগঞ্জের আলুহাটায় চাল বিতরণ চলছিল। সেখানে আগে চাল পেতেন এমন অনেক হতদরিদ্র ব্যক্তি আসলেও তালিকায় নাম না থাকায় তাদের চাল দেওয়া হয়নি।

পরে চাল না পাওয়া কয়েকজন পৌরসভায় গিয়ে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়ার সঙ্গে কথা বলতে চান। এ সময় সেখানে বিএনপি নেতাকর্মীরাও অবস্থান করছিলেন। চাল না পাওয়া কিছু লোক পৌরসভার সামনে শ্লোগান দিলে এ সময় সিরাজুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পরে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন স্থানীয় জামায়াত নেতারা। সংবাদ সম্মেলনে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক বলেন, অসহায় মানুষ চাল পাচ্ছে না—এ বিষয়টি প্রশাসনকে জানাতে গেলে আগে থেকেই সেখানে থাকা বিএনপির লোকজন তাদের ধাক্কা দিয়ে বের করে দেন। তিনি অসহায়দের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে ভুক্তভোগী সিরাজুল ইসলামের সঙ্গে এ বিষয়ে কথা বলা যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, “আমি নিজে সিরাজুলকে চাল দেওয়ার জন্য স্লিপ দিয়েছি। কিন্তু পরে সে জামায়াতের লোকজনের সঙ্গে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিল।”

মারধরের সময় সিরাজুলের হাতে খালি বস্তা দেখা যাওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি স্লিপ দিয়েছি। সে সেটা নিয়ে কী করেছে, তা বলতে পারব না। এ কারণেই আমার রাগ হয়েছিল।”

এ বিষয়ে ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়া বলেন, “বিএনপি-জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের পরামর্শে তালিকা করে চাল বিতরণ করা হয়েছে। ঘটনাটি শুনেছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। কেন ঘটেছে তা এখনো নিশ্চিত নই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিজিএফের চাল না পেয়ে শ্লোগান, বাগমারায় ব্যক্তিকে কিল-ঘুষি মেরে তাড়ালেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬