ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব সদস্যদের ওপর হা/ম/লা মামলার আরও এক আসামি পাবনা থেকে গ্রেফতার বড়াইগ্রামে পরিত্যক্ত পুকুরের পানিতে ডু/বে দুই শিশুর মৃ/ত্যু দুপচাঁচিয়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলা, এক ব্যক্তি নিহত ধর্মপাশায় উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ, উৎসুক জনতার ভিড় সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত লালপুরে বিদেশি পি/স্তল ও গু/লিসহ চারজন আটক, প্রাইভেটকার জব্দ মান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত লালপুরে নি/খোঁ/জে/র একদিন পর সুগার মিলের জমি থেকে যুবকের লা/শ উদ্ধার লালপুরে ট্রাক-ভ্যান সং/ঘ/র্ষে ট্রাকের চাকায় পৃ/ষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত সিংড়ায় প’রকী’য়া সম্পর্কের জেরে অ/ন্ত/র/ঙ্গ ছবি-ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন, হল থেকে ছাত্র বহিস্কার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৪০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন, হল থেকে ছাত্র বহিস্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রিযাপন করেছেন এক আবাসিক ছাত্র। গত ৪ জুন শহীদ হবিবুর রহমান হলের ১৫৩ নম্বর রুমে এই ঘটনা ঘটে। মেয়ে নিয়ে আসা ওই শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। ছেলেটির বাসা মাদারীপুর। ওই নারী শিক্ষার্থী একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী দুই ছাত্রের ভাষ্যে, ‘আমরা ৪ তারিখ ভোরে বাড়ি ফিরব বলে সবকিছু গুছিয়ে হলের গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখি, একটা ছেলে সাইকেল চালিয়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা, মেয়েটির গায়ে স্কুলের শার্ট আর মাথায় ক্যাপ ছিল। বিষয়টি আমাদের চোখে অস্বাভাবিক ঠেকায় আমরা তাকে ধরার চেষ্টা করি, কিন্তু সাইকেলের গতি এত বেশি ছিল যে পিছু নিয়েও ধরতে পারিনি। এমনকি দারোয়ান মামাও তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন।’

অভিযুক্ত রাবি ছাত্র নাজমুল ইসলাম নারী শিক্ষার্থীকে হলের রাখার বিষয়টি স্বীকার করে বলেন, গত তিন তারিখে আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। এদিকে ওর মেস থেকে তিন তারিখের মধ্যে চলে যেতে বলে। ও মেসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য। পরে আমি ওকে রাতে হলে নিয়ে আসি। মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি। পরে সকালে চলে যায়। তখন কেউ হয়তো আমাদের দেখে। এ বিষয়ে প্রভোস্ট স্যার আমাকে ডেকেছিল। আমি তাকে বিষয়টি খুলে বলি। তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং বিষয়টি জানাজানি হবে না বলেও আমাকে জানিয়েছিলেন।

এদিকে হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি ভয়াবহ অপরাধ, এত বড় সাহস হয় কীভাবে? আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে হল প্রাধ্যক্ষ, গেটম্যান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সবার চোখ ফাঁকি দিয়ে এমন গর্হিত কাজ কীভাবে ঘটল, তার সঠিক ব্যাখ্যা চাই।’
হবিবুর রহমান হলের প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন বলেন, এ বিষয়ে আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্যি। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার সিট বাতিল করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, এটা অবশ্যই সাংঘাতিক একটি ঘটনা। এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে সেটা অনেক বড় অপরাধ। আমরা খোঁজ নেব, বিষয়টি সত্যি হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বান্ধবীকে হলে নিয়ে রাবি ছাত্রের রাত্রিযাপন, হল থেকে ছাত্র বহিস্কার

আপডেট সময় : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫