ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরির

নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে একটি কীটনাশক বিক্রয়কেন্দ্রে সিঁদ কেটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে অবস্থিত সিনজেনটার রিটেইলার পয়েন্টের স্বত্বাধিকারী রাম প্রসাদ মোরের দোকানে এ চুরির ঘটনা ধরা পড়ে।

দোকান মালিক রাম প্রসাদ মোর জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে দোকানের পেছনের দেয়াল সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন ধরনের কীটনাশক চুরি করে নিয়ে যায়। সকালে দোকানের পাশের একটি বাড়িতে নির্মাণকাজ চলাকালে শ্রমিকরা দোকানের পেছনে কিছু কীটনাশকের কার্টন ও মালামাল পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান দোকানের পেছনের দেয়াল কাটা হয়েছে।

পরে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, র‌্যাকে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৩০ কার্টন কীটনাশক নেই। এছাড়া ঘটনাস্থলে লোহাজাতীয় কিছু সরঞ্জাম পড়ে ছিল, যা চোরেরা ব্যবহার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
রাম প্রসাদ মোর কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি ব্র্যাক ব্যাংক থেকে ২০ লাখ টাকা লোন নিয়ে সিনজেনটার রিটেইলার পয়েন্টের ব্যবসা শুরু করেছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাম প্রসাদ মোর।

মালঞ্চি বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে দোকান মালিককে বলা হয়েছে। বাজারে চারজন পাহারাদার দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং বাজার কমিটির সভায় বসে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি

আপডেট সময় : ০২:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬