বাগাতিপাড়ায় ১৮ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জীম
- আপডেট সময় : ০৫:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৪৯৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ১৮ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জীম
নাটোরের বাগাতিপাড়ায় ১৮ দিন ধরে নিখোঁজ জান্নাতুল তাওহীদা জীম (১৫) নামে এক স্কুলছাত্রী। এ ঘটনায় তার মা মোছা. রেহেনা খাতুন (৪২) ১০ অক্টোবর বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জান্নাতুল তাওহীদা জীম উপজেলার দিয়ার মশুরিয়া গ্রামের মোঃ জহুরুল হকের মেয়ে মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
থানায় দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে জীম বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ঘটনার দিন রাতে তার মা এবিষয়ে একটি জিডি দায়ের করেন (জিডি নং: JJT266)।
জীমের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা, পরনে ছিল স্কুলের পোশাক।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, “স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”
যদি কেউ জীমের সন্ধান পান, তাকে অনুরোধ করা হয়েছে নিচের ঠিকানায় যোগাযোগ করতে—
মো. ইমরানুল ইসলাম: ০১৭৩৮৫০৯৬৯৮, ০১৮৭০৬৮৫৪৫৫ (জীম’র চাচা)।
গ্রাম: দিয়ার মশুরিয়া, ইউনিয়ন: বাগাতিপাড়া, উপজেলা: বাগাতিপাড়া, জেলা: নাটোর।


















