ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৫৫৪ বার পড়া হয়েছে

Bagatipara (human chain) news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলে ফরিদা ইয়াসমিন নামে এক সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ওই প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মানসিকভাবে হেনস্তা করে আসছেন। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সৃষ্টি হচ্ছে এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা তাদের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত শিক্ষিকাকে অন্যত্র বদলির দাবি জানান। তাকে ওই বিদ্যালয় থেকে বদলি না করা হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Bagatipara human chain

মানববন্ধনে বক্তারা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষিকা ফরিদা ইয়াসমিনকে ওই বিদ্যালয় থেকে অন্যত্র বদলির জোর দাবি জানান।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর রুহুল আমিন বলেন, ফরিদা ম্যাম ক্লাসে এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিভিন্ন সময় আমাদের বাবা-মা তুলে কথা বলে। আমরা চাই দ্রুত তাকে বদলি করে আমাদের স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেয়া হোক।

বিষয়টি জানতে সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ জানান, অভিভাবকদের পক্ষ থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬