ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় রেললাইন ভাঙ্গা, ট্রেন চলাচলে ধীর গতি!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় রেললাইন ভাঙ্গা, ট্রেন চলাচলে ধীর গতি!

নাটোরের বাগাতিপাড়ায় ভেঙে গেছে রেললাইন দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ভাঙ্গা দেখতে পেয়ে তা মেরামতে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

আব্দুলপুর স্টেশন সূত্রে জনা যায়, মঙ্গলবার সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনে ভাঙ্গা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। পরে ট্রেনগুলোকে সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রমের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ। ঘটনার পর ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ভাঙ্গা অংশ অতিক্রম করেছে।

রেলশ্রমিক মোস্তাক আহমেদ এ বিষয়ে জানান, সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে যান। আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে বস্তা গুঁজে ট্রেন পার করানো হচ্ছে, রাজশাহী হতে রেল মেরামতের জন্য শ্রমিকরা এসেছেন মেরামত কার্যক্রম চলছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান সিত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আমাদের কর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল দেখতে পান। এখন সর্বোচ্চ ১০ কিমি গতিতে ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত শেষ হলে গতি স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় রেললাইন ভাঙ্গা, ট্রেন চলাচলে ধীর গতি!

আপডেট সময় : ০৯:২৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫