ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাগাতিপাড়ায় মোবাইল ফোন না পেয়ে তরুণীর আ/ত্মহ/ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১৬৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মোবাইল ফোন না পেয়ে তরুণীর আ/ত্মহ/ত্যা

নাটোরের বাগাতিপাড়ায় মায়ের কাছে টাচ মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে জিনিয়া সুলতানা জুঁই (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সামজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিনিয়া সুলতানা জুঁই ওই গ্রামের মো. জহুরুল ইসলাম ও মোছা. বীনা খাতুনের মেয়ে।

থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে জিনিয়া তার মায়ের কাছে একটি টাচ মোবাইল ফোন কিনে দেওয়ার আবদার করছিলেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেটি সম্ভব হয়নি। বৃহস্পতিবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে জিনিয়া নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় তার মা পাশের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন।

বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির মূল গেটের সিলিংয়ের ওপর রাখা রসুন আনতে গিয়ে তার মা ঘরের কাঠের তীরের সঙ্গে মেয়েকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে মরদেহ নিচে নামান।

খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের প্রতি অভিমান থেকে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মোবাইল ফোন না পেয়ে তরুণীর আ/ত্মহ/ত্যা

আপডেট সময় : ১০:২৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬