ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ৩ জনের জেল ও জরিমানা

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৯৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ৩ জনের জেল ও জরিমানা

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া-লালপুর বর্ডার এলাকার (ইউএনও পার্ক সংলগ্ন) একটি অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদ।

অভিযানে ফাগুয়ারদিয়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামের লালচাঁনের ছেলে গোলাম রসুল (৬৩), একই ইউনিয়নের সান্যালপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে মনসুর আলী (৬০) এবং বাগাতিপাড়া পৌর এলাকার ঘোরলাজ গ্রামের মজিদের ছেলে বশির (৩২)-কে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় সাজা প্রদান করেন- বশিরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, গোলাম রসুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মনসুর আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, এ সময় ঘটনাস্থলে জব্দকৃত গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, “উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। কেউ মাদক সংক্রান্ত তথ্য জানলে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ৩ জনের জেল ও জরিমানা

আপডেট সময় : ০১:৩২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫