ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ায় পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে টিপুর সমর্থকদের বিক্ষোভ ও পথসভা

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৫৮৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে টিপুর সমর্থকদের বিক্ষোভ ও পথসভা

নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন না দিয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন (পুতুল)-কে মনোনয়ন দেওয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টিপুর সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর বাগাতিপাড়া উপজেলার লক্ষ্মণহাটী মোড় থেকে একটি মোটরসাইকেল র‌্যালি বের হয়ে মালঞ্চি বাজারে আসে। পরে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Collected

বিক্ষোভকারীরা জানান, আগামী শুক্রবারের মধ্যে ব্যারিস্টার ফারজানা শারমিনের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলাম টিপুকে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আগামী শনিবার থেকে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

পথসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, সাবেক পৌর বিএনপির আহবায়ক ময়নুদ্দিন আলমগীর শামীম (শামীম সরকার) প্রমুখ।

নেতারা বলেন, তাইফুল ইসলাম টিপু একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা। তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হবে।
তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে টিপুর সমর্থকদের বিক্ষোভ ও পথসভা

আপডেট সময় : ০২:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫