ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ায় নিষিদ্ধ কারেন্ট জালে দেশি-অতিথি পাখি শিকার, প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় নিষিদ্ধ কারেন্ট জালে দেশি-অতিথি পাখি শিকার, প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা

ধোপার বিল এলাকায় সংঘবদ্ধ চক্রের তৎপরতা, জালে আটক পেঁচা-শালিক-বাবুই উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে দেশি ও অতিথি পাখি শিকারের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। অবৈধ এ কর্মকাণ্ডে জীববৈচিত্র হুমকির মুখে পড়লেও কার্যকর নজরদারির অভাবে শিকার বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান দাবি করেছেন।

উপজেলার পাঁকা ইউনিয়নের শালইপাড়া এলাকার ধোপার বিল এলাকায় দীর্ঘদিন ধরে পাখি শিকার চলার অভিযোগ রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে এর সত্যতাও পাওয়া যায়। বিলের দুই প্রান্তে লাঠির সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল বেঁধে টানটান করে পেতে রাখা হয়েছে, যেখানে উড়ে যাওয়ার সময় পাখিগুলো আটকা পড়ছে। পরে শিকারিরা এসব পাখি সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয়দের।

পাঁকা ইউনিয়নের ধোপার বিলের কৃষক সাখওয়াত হোসেনের জমিতে কারেন্ট জালে আটকানো অবস্থায় দুটি পেঁচা, একটি শালিক ও একটি বাবুই পাখি পাওয়া যায়। এর মধ্যে একটি পেঁচা ও একটি বাবুই পাখি মৃত অবস্থায় ছিল। জীবিত একটি শালিক ও একটি পেঁচার শরীরজুড়ে জাল পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিনিধি রাশেদুল আলম রুপক এবং স্থানীয় ইউটিউব চ্যানেল চ্যানেল এ-এর নির্বাহী পরিচালক আল-আফতাব খান সুইট স্থানীয় কৃষকদের সহযোগিতায় জালে আটকানো পাখিগুলো উদ্ধার করেন। পরে একটি শালিক ও একটি পেঁচাকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

জমির মালিক সাখওয়াত হোসেন বলেন, “ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে এসে এসব ফাঁদ চোখে পড়ে। লোকচক্ষুর আড়ালে শিকারিরা জালে ধরা পাখি নিয়ে যায়। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ অপরাধ বন্ধ হবে না।”

এ জমিতে কাজ করা কৃষক রনি জানান, এক মাসের বেশি সময় ধরে তিনি এখানে কাজ করছেন এবং প্রায় প্রতিদিন রাতেই কেউ না কেউ এসে এভাবে ফাঁদ পেতে পাখি শিকার করে নিয়ে যায়।

শালইপাড়া এলাকার কৃষক কালাম বলেন, “দীর্ঘদিন ধরে এই অপরাধ চলছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।”

এ বিষয়ে জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ‘সবুজ বাংলা’-র সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, “পাখি শিকার একটি মারাত্মক অপরাধ। এটি জীববৈচিত্র ও পরিবেশের জন্য চরম হুমকিস্বরূপ। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।”

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “পাখি শিকার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় নিষিদ্ধ কারেন্ট জালে দেশি-অতিথি পাখি শিকার, প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা

আপডেট সময় : ০১:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬