ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা, আটক-১!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৫৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা, আটক-১!

নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হামলার অভিযোগে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার দয়ারামপুর বাজার থেকে তাকে আতক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী। আতক রফিকুল ইসলাম উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার হাসান আলীর ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জর (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার দয়ারামপুর মিশ্রিপাড়া এলাকার আতাউর রহমানের সাথে একই ইউনিয়নের সোনাপুর এলাকার রফিকুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। তারই জেরে মঙ্গলবার সকালে দয়ারামপুর বাজারে আতাউর রহমান ও রফিকুল ইসলাম বাকবিতান্ডায় জড়িয়ে পরে। বাকবিতান্ডায় একপর্যায়ে রফিকুল ইসলাম তার সহযোগীদের নিয়ে আতাউর রহমানের ওপর হামলা চালায়। এতে রক্তাক্ত যখম হন আতাউর রহমান। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ওসি মোস্তাফিজুর রহমান আরো জানান, এঘটনায় আহত আতাউরের ছেলে শোয়েবুর রহমান শিস বাদী হয়ে রফিকুল ইসলাম ও হাসান আলীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। বুধবার (১৮ জুন) সকালে আটক রফিকুল ইসলাম কে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা, আটক-১!

আপডেট সময় : ০১:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫