ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৭৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আল আমিন (১৪) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আল আমিন রহিমানপুর গ্রামের মো. আজিজুর রহমানের একমাত্র পুত্র এবং রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছর সে সপ্তম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার জন্য বার্ষিক পরীক্ষা দিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে আল আমিনের সঙ্গে তার বাবা-মায়ের কথা কাটাকাটি হয়। পরে সে রাতের খাবার না খেয়েই বাড়ির দক্ষিণ পাশের আধাপাকা ঘরে শুয়ে পড়ে।

শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে আল আমিনের বাবা ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নামান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫