ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আ-ত্মহ-ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ২০৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আ-ত্মহ-ত্যা

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে রানী খাতুন (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের চক স্বরাপপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত রানী খাতুন উপজেলার উত্তর মুরাদপুর এলাকার মোঃ আব্দুর রেকশাদের মেয়ে ও একই উপজেলার পাঁকা ইউনিয়নের চক স্বরাপপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক হাবিবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে প্রায় নয় মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, কী কারণে রানী খাতুন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ঘটনার সময় তিনি ঘরে একাই ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন, “আমাদের জানা মতে তাদের পরিবারে কোনো দাম্পত্য কলহ ছিল না। রানী খাতুন ধর্মপ্রাণ ও শান্ত স্বভাবের ছিলেন। তার আত্মহত্যার কারণ আমরা বুঝে উঠতে পারছি না।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার (১০ নভেম্বর) ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, “আত্মহত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আ-ত্মহ-ত্যা

আপডেট সময় : ০৫:০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫