ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ে সংসার চালান জীবনযোদ্ধা মানিকজান

মো. মামুনুর রশিদ মাহতাব, বাগাতিপাড়াঃ
  • আপডেট সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১২২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ে সংসার চালান জীবনযোদ্ধা মানিকজান

জীবন যেন চলন্ত রেলগাড়ি-ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েই গন্তব্যের দিকে ছুটে চলে। ঠিক তেমনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জীবনযোদ্ধা মানিকজান বিবিও প্রতিদিন সংগ্রাম করে এগিয়ে যাচ্ছেন জীবনের পথে।

দু’যুগ আগে স্বামীকে হারিয়ে একমাত্র কন্যাসন্তানসহ ভরসা খুঁজেছিলেন দরিদ্র বাবার সংসারে। কিন্তু কিছুদিন পর বাবাও চলে যান পরপারে। শুরু হয় অর্ধাহারে-অনাহারে বেঁচে থাকার লড়াই। সেই কঠিন সময়েও মেয়েকে মানুষ করেছেন, বড় করে বিয়ে দিয়েছেন। বর্তমানে মেয়ে-জামাই সুখে থাকলেও মানিকজানের দিন এখনও কাটে পরিশ্রমে আর অভাবের সঙ্গে লড়াইয়ে।

বর্তমানে বয়সের ভারে তার চলাফেরা ধীর হয়ে গেছে। কানে শোনা কমে এসেছে, চোখও দুর্বল। তবু তিনি বসে থাকেন না। এখনো কাঁথাফোঁড় ও লেপ সেলাইয়ের কাজ করে সংসার চালান তিনি। প্রতিদিন নিপুণ হাতে দু’টি কাঁথা ফোঁড় দিতে পারেন, যার প্রতিটির মজুরি মাত্র একশ টাকা।

জামনগর কুঠিপাড়া এলাকার এক নারী বলেন, “মানিকজান বিবি অল্প টাকায় খুব সুন্দরভাবে কাঁথা পাড়া ও লেপ সেলাইয়ের কাজ করেন। তার মতো পরিশ্রমী মানুষ এখন খুব কম।”

অভাব-অনটনের মধ্যেও মানিকজানের মুখে নেই হতাশা। হাসিমুখে বলেন, “কাজ করলে খাওয়া যায়, আল্লাহর রহমতে এখনো কাজ করতে পারি—এই আমার সুখ।”

জীবনযোদ্ধা মানিকজান বিবি জামনগর মোল্লা পাড়া এলাকার মরহুম ওয়াজ আলীর মেয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ে সংসার চালান জীবনযোদ্ধা মানিকজান

আপডেট সময় : ০১:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫