ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

শিক্ষা উপকরণ বিতরণ ও দিকনির্দেশনায় উজ্জীবিত শিক্ষার্থীরা

বাগাতিপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা শাখার সভাপতি হাফেজ শাহিন আলম সভাপতিত্ব করেন এবং শাখার বায়তুল মাল সম্পাদক হাফেজ রবিউল ইসলাম সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার সেক্রেটারি আবু সাঈদ রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন এবং জেলা শিবিরের বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ আল ওমর শিমুল।

এছাড়াও থানা ও পৌর শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ রনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে ধৈর্য, অধ্যবসায় ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে যেতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পরীক্ষায় সফলতার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ছাত্রশিবির পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম আফজাল হোসেন শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কুরআন ও হাদিসের জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়োজকদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, এমন গঠনমূলক আলোচনা ও দিকনির্দেশনা তাদের আসন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬