ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনকভাবে কম্পিউটার চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনকভাবে কম্পিউটার চুরি

ভাঙচুরের কোনো আলামত নেই, তদন্তে নামছে পুলিশ

নাটোরের বাগাতিপাড়ায় একটি ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনকভাবে একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে অফিসে এসে উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোছাঃ কাঞ্চন আরা তার কক্ষে ঢুকে দেখেন, টেবিলের ওপর রাখা কম্পিউটারটি নেই। পরে নিশ্চিত হওয়া যায়, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা কম্পিউটারটি চুরি করে নিয়ে গেছে।

অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নিয়মিত কার্যক্রম শেষে অফিসে তালা দিয়ে সবাই চলে যান। রোববার সকালে অফিস সহকারী শহিদুল ইসলাম কক্ষগুলো খুললেও প্রথমে কিছু খেয়াল করেননি। পরে বিষয়টি জানার পর তিনিও কম্পিউটারটি না থাকার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, অফিসের চাবি উপসহকারী কর্মকর্তা কাঞ্চন আরা এবং অফিস সহকারী শহিদুল ইসলামের কাছেই থাকে। এছাড়া একজন মহিলা পরিচ্ছন্নতা কর্মী থাকলেও তিনি অফিস খোলার পরেই প্রবেশ করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

ঘটনার বিষয়ে মোছাঃ কাঞ্চন আরা বলেন, “অফিসে ঢুকে কম্পিউটারটি না দেখে আমি বিষয়টি অন্যদের জানাই। পরে সব কক্ষ ও জানালা পরীক্ষা করেও কোথাও ভাঙচুর বা জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। এতে বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে।” তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলে জানান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি এবং তদন্তের জন্য পুলিশ পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন জানান, তিনি একটি বৈঠকে রয়েছেন। ফিরে এসে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ইউনিয়ন ভূমি অফিস থেকে রহস্যজনকভাবে কম্পিউটার চুরি

আপডেট সময় : ০৭:৩১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬