ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‍্যাব সদস্যদের ওপর হা/ম/লা মামলার আরও এক আসামি পাবনা থেকে গ্রেফতার বড়াইগ্রামে পরিত্যক্ত পুকুরের পানিতে ডু/বে দুই শিশুর মৃ/ত্যু দুপচাঁচিয়ায় জমিতে ছাগল ঘাস খাওয়াকে কেন্দ্র করে হামলা, এক ব্যক্তি নিহত ধর্মপাশায় উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাসের উদগীরণ, উৎসুক জনতার ভিড় সাপাহারে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ অনুষ্ঠিত লালপুরে বিদেশি পি/স্তল ও গু/লিসহ চারজন আটক, প্রাইভেটকার জব্দ মান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত লালপুরে নি/খোঁ/জে/র একদিন পর সুগার মিলের জমি থেকে যুবকের লা/শ উদ্ধার লালপুরে ট্রাক-ভ্যান সং/ঘ/র্ষে ট্রাকের চাকায় পৃ/ষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত সিংড়ায় প’রকী’য়া সম্পর্কের জেরে অ/ন্ত/র/ঙ্গ ছবি-ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৩৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২ জুন) সকালে পাঠানো র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবকের নাম হাবিব আলী (২২)। নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে তার বাড়ি। গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার পর থেকেই হাবিব আলী আত্মগোপনে ছিলেন। ঘটনার দিন আমিনুল টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।

এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে আমিনুলকে হেফাজতে নেয়। এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন। ওই ঘটনার পর বাগমারা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। এ মামলায় গত ২১ মে চট্টগ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার হাবিবকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫