ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

বাগমারায় আসামি ছিনিয়ে গ ণ পি টু নি দিয়ে হ/ত্যা/র মূলহোতা গ্রেপ্তার

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ১১:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় আসামি ছিনিয়ে গ ণ পি টু নি দিয়ে হ/ত্যা/র মূলহোতা গ্রেপ্তার

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনার ‘মূলহোতা’ গোলাম প্রামানিককে (৩৫) গ্রেপ্তার করেছে র‍‍্যাব। বৃহস্পতিবার (১৯ জুন) র‍‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম প্রামানিক ওই গ্রামের মৃত আবদুর রহমান প্রামানিকের ছেলে।

র‍‍্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। র‍‍্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার সন্দিগ্ধ প্রধান অভিযুক্ত এই গোলাম প্রামানিক। তাকে গ্রেপ্তার করে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।
এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় ১ হাজার ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় আসামি ছিনিয়ে গ ণ পি টু নি দিয়ে হ/ত্যা/র মূলহোতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫