ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

Raninagore news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শোভাযাত্রা, আলোচনা সভা, ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে প্রথমবারের মতো নওগাঁর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, ঋণ সহায়তা প্রদান এবং ফলদ-বনজ গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সরফরাজ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন এবং সুফলভোগী আয়শা আক্তার।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে উপজেলার ৪৬ জন সুফলভোগীর মাঝে মোট ১৭ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে দুটি করে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। তাই পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সুফল শতভাগ বাস্তবায়নে সুবিধাভোগীদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আপডেট সময় : ০৯:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬