ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ/ত্যু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: বাগাতিপাড়ায় তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগাতিপাড়ায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা আরএমপির উদ্যোগে উদ্ধার ১০১ হারানো মোবাইল ফোন, মালিকদের হাতে হস্তান্তর লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২ নারী দা’ফন শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টরে ধা/ক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু, স্ত্রী আহত দুই বছরের মধ্যে চালু হতে পারে ঠাকুরগাঁও বিমানবন্দর- মির্জা ফখরুল জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় মান্দায় গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নে এক বছরে প্রায় ৯৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক সিংড়ায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পুঠিয়ায় ট্রাকচা’পায় পিতা-পুত্র নিহত, বি/ক্ষুব্ধ জনতার আ’গুনে পুড়ল ঘা/তক ট্রাক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ট্রাকচা’পায় পিতা-পুত্র নিহত, বি/ক্ষুব্ধ জনতার আ’গুনে পুড়ল ঘা/তক ট্রাক

বানেশ্বরে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণহানি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পিতা ও শিশুপুত্র নিহত হয়েছেনর বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বানেশ্বর এলাকার শিবপুর কলাহাটার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের বাসিন্দা কাউসার ইমাম (৩৫) এবং তার ৬ বছর বয়সী ছেলে রেদোয়ান হোসেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সামনের চাকার নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কাউসার ইমাম ও তার শিশুপুত্র নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। এ সময় নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি নেই। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত গতি নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ট্রাকচা’পায় পিতা-পুত্র নিহত, বি/ক্ষুব্ধ জনতার আ’গুনে পুড়ল ঘা/তক ট্রাক

আপডেট সময় : ০২:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬