ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

পুঠিয়ায় ট্রাকচাপায় দর্জির মৃত্যু, বিক্ষোভে দুই ট্রাকে আগুন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় ট্রাকচাপায় দর্জির মৃত্যু, বিক্ষোভে দুই ট্রাকে আগুন

মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় এক দর্জির মৃত্যু ঘিরে বিক্ষোভে দুটি ট্রাকে আগুন দিয়েছেন ক্ষুব্ধ জনতা। এ সময় মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আক্কাশ আলী স্থানীয় একটি টেইলার্স দোকানের দর্জি ছিলেন। তার বাড়ি চারঘাট উপজেলার থানাপাড়া মহল্লায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাশ আলী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এ সময় যে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন, সেই ট্রাকটিতে আগুন দেওয়া হয়। পাশাপাশি আরও একটি ড্রাম ট্রাক আটকে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের একটি গাড়িও ভাঙচুর করা হয়। এছাড়া ভিডিও ধারণের সময় স্থানীয় এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।

পরে পুঠিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের যৌথ চেষ্টায় সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কাজেও বাধা দেওয়া হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় ট্রাকচাপায় দর্জির মৃত্যু, বিক্ষোভে দুই ট্রাকে আগুন

আপডেট সময় : ০৭:৫২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬