ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব থেকে একে এম ওয়াহিদুজ্জামানের বদলি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়)
  • আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব থেকে একে এম ওয়াহিদুজ্জামানের বদলি

আল্লাহ ও রাসুলের সঙ্গে সাক্ষাতের দাবিতে প্রচারিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে ব্যাপক বিতর্কের পর পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করা হয়েছে।

একেএম ওয়াহিদুজ্জামান পঞ্চগড়ের বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে স্থায়ী উপপরিচালক না থাকায় তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে তার সঙ্গে আল্লাহ ও রাসুলের সাক্ষাত হয়েছে—এমন দাবি সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, “বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করা হয়েছে। তাকে দ্রুত পঞ্চগড় থেকে অবমুক্ত করা হবে।”

জানা যায়, দায়িত্ব পালনকালে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে তিনি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েন। এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মবিঅ–১ শাখা থেকে ২৭ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে একে এম ওয়াহিদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে বদলির আদেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব থেকে একে এম ওয়াহিদুজ্জামানের বদলি

আপডেট সময় : ০৪:১৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫