পঞ্চগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল, শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল, শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান
পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বুধবার (১৮ মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং ভবিষ্যতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম, নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক তোহিদুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রনিক।
এসময় অতিথিরা গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন। এছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি-সমৃদ্ধি, বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




















