ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

পঞ্চগড়ে পাকা রাস্তা নির্মানের দাবিতে রাস্তা অবরোধ

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পাকা রাস্তা নির্মানের দাবিতে রাস্তা অবরোধ

পঞ্চগড়ের সদর উপজেলা কমলাপুর বাজার থেকে নাঙ্গলগাও পর্যন্ত তিন কিলোমিটার ক্ষতিগ্রস্থ চলাচলের রাস্তা পাকা করণের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন করেছে স্থানীয় জনতা। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় থেকে গ্রামবাসিদের উদ্দ্যোগে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারে পঞ্চগড়-আটোয়ারী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালযের শিক্ষার্থীরা। এতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ।

এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান আরঙ্গজেব,নাঙ্গলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিক হোসেন,ধাক্কামারা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম, স্থানীয় আমিনুল সহ আরো অনেকেই বক্তব্য দেন, বক্তারা বলেন, কমলাপুর থেকে নাঙ্গলগাও পর্যন্ত ৩ কিলোমিটার ক্ষতিগ্রস্থ রাস্তা দিয়ে নিয়মিত হাজার হাজার মানুষ চলাচল করে। এই রাস্তা দিয়ে যেতে হয় মাতৃসদন হাসপাতাল, ৪ টি বিদ্যালয়। বর্ষার সময় এক হাডু পানি জমে থাকায় চলাচল করা যায় না। এই ক্ষতিগ্রস্থ চলাচলের দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কারের দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। পরে খবর পেয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান সহ, পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার, জাকির হোসেন কে খবর দেওয়া হলে, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ রমজান আলী সহ মানববন্ধনে উপস্থিত হন। এ সময় নির্বাহী অফিসার জাকির হোসেন রাস্তাটি পাকা করনের আশ্বাস দিলে স্থানীয় জনতা অবরোধ তুলে নিয়ে রাস্তাটি ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে পাকা রাস্তা নির্মানের দাবিতে রাস্তা অবরোধ

আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫