নির্বাচন নিয়ে রাজশাহীতে কোনো মন্তব্যে রাজি নন উপদেষ্টা আসিফ নজরুল
- আপডেট সময় : ০২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে

নির্বাচন নিয়ে রাজশাহীতে কোনো মন্তব্যে রাজি নন উপদেষ্টা আসিফ নজরুল
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, “নির্বাচন নয়, আমি এসেছি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কার্যক্রম দেখতে”
রাজশাহীতে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।”
তবে তিনি পরে নিজ থেকেই বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত সারাদেশে শতাধিক টিটিসি রয়েছে। এসব কেন্দ্র দেশের যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, “রাজশাহীর মেয়েদের টিটিসি বাংলাদেশের অন্যতম একটি কেন্দ্র। এখানে যারা কাজ করছেন, তারা দেশের শ্রমবাজারে বিশেষ ভূমিকা রাখছেন-দেশে ও বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে এই প্রশিক্ষণের মাধ্যমে।”
সকাল সোয়া ১০টার দিকে ড. আসিফ নজরুল টিটিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















