ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় ৫ পরীক্ষার্থী গ্রেফতার মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী রাণীশংকৈলে একাধিক সরকারি দপ্তর চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তায়, ব্যাহত সেবাকার্যক্রম সংঘাত-সহিংসতা নয়, গণরায়ের ভিত্তিতে সংস্কার অনুমোদনের আহ্বান মিয়া গোলাম পরওয়ারের পঞ্চগড় চিনিকল খুব শিগগিরই চালু করা হবে: শিল্পমন্ত্রী রাজশাহীতে চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার উদ্ধার, গ্রেপ্তার ১ বাগমারায় এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ান মতবিনিময় সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ওভারব্রিজের পিলারের ধা/ক্কা/য় শি’শুর মৃত্যু রাজশাহীতে কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, খালি হাতে ফিরছেন রোগীরা গ্রিন ভ্যালি পার্কে বিদেশি পর্যটকের সঙ্গে অশালীন আচরণ, জড়িতদের শাস্তির দাবি

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাবিতে অফিসার সমিতির মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাবিতে অফিসার সমিতির মানববন্ধন

কর্মকর্তাদের ওপর হামলা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ওপর ন্যাক্কারজনক হামলা, হয়রানি ও মানসিক নির্যাতনের ঘটনা ক্রমেই বাড়ছে।

বক্তারা আরও বলেন, অফিস চলাকালীন সময় এবং অফিস শেষে বাড়ি ফেরার পথে কর্মকর্তাদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কর্মস্থলকে অনিরাপদ করে তোলা হচ্ছে। মব সৃষ্টি করে শারীরিকভাবে আঘাত করা এবং হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটছে, যা শুধু কর্মকর্তা-কর্মচারীদের নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের স্বার্থ ও সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তারা অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই নীরবতাকে অফিসার সমিতি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির এক জরুরি সভায় চলমান পরিস্থিতির প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। মানববন্ধন কর্মসূচিটি সেই সিদ্ধান্তের অংশ হিসেবে পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আল-আমিন বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল মানিক এবং সদস্য রোকসানা বেগম টুকটুকিসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে রাবিতে অফিসার সমিতির মানববন্ধন

আপডেট সময় : ০১:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬