ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নাটোরে ডিবির অভিযানে ৮০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ডিবির অভিযানে ৮০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট থেকে ছেড়ে আসা নাইট কোচে তল্লাশি, নাটোর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন

নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর সদরের তেবাড়ীয়া ইউনিয়নের একডালা নারায়নপাড়া এলাকায় নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে এ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে অসিম (৩৫) এবং একই উপজেলার উজিরপুর ঠকঠকিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে জুয়েল (৩৩)।

ডিবি সূত্র জানায়, সিলেটের মৌলভীবাজার থেকে ছেড়ে আসা ‘আরপি এলিগেন্স’ নামের একটি চাপাইনবাবগঞ্জগামী নাইট কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা যাত্রীবেসে দুই মাদক ব্যবসায়ী অসিম এবং জুয়েলের হেফাজত থেকে ৮০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরে করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ডিবির অভিযানে ৮০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫