ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পঞ্চগড়ে জগদল ডিগ্রী কলেজে এমপি নওশাদ জমিরকে সংবর্ধনা, শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান পঞ্চগড়ে চিলকা নদী থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান রাজশাহীতে অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে নেমেছে রাসিকের রাজস্ব বিভাগ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় জামনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারীরা পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাখাওয়াতের ওপর হামলা, আহত ৭

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৫০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাখাওয়াতের ওপর হামলা, আহত ৭

পীরগাছা বাজারে মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আতঙ্ক; বিএনপি নেতাকর্মীদের দাবি—দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি

নাটোরের নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সঙ্গে থাকা আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার পীরগাছা বাজার এলাকায় এ হামলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঙাল কলোসী গ্রামে বিএনপির একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর পীরগাছা বাজারে নেতা-কর্মীদের বিদায় জানাচ্ছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেলযোগে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত সাতজন আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন- সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, ব্রহ্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য নিয়ামত শেখ, বিএনপি নেতা আমজাদ আলী, উপজেলা ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম, যুবদল নেতা জুয়েল সরদার ও সাইফুল ইসলাম।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম রফিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান সাখাওয়াতের ওপর হামলা, আহত ৭

আপডেট সময় : ০১:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫