ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

নওগাঁ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দিনরাত মাঠে ডা. ইকরামুল বারী টিপু

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দিনরাত মাঠে ডা. ইকরামুল বারী টিপু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে দিনরাত মাঠে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ডা. ইকরামুল বারী টিপু। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এবং জনপ্রিয়তা তাঁকে এই আসনের অন্যতম আলোচ্য প্রার্থী করে তুলেছে।

ডা. টিপু ২০১৮ সালের নির্বাচনে বিএনপির দ্বিতীয় মনোনীত প্রার্থী ছিলেন। সে সময় দলের মূল প্রার্থী ছিলেন প্রয়াত সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক। তাঁর মৃত্যুর পর এ আসনে নেতৃত্বের শূন্যতা পূরণে ডা. টিপুকে কেন্দ্র করে নতুন আশার সঞ্চার হয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে।

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৯৩ সালে রাজনীতিতে যোগ দেন ডা. টিপু। তখন এ আসনে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল ছিল। সেই সময় থেকেই তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখেন।

তিনি দুইবার মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। স্বল্প সুযোগেও এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে নজরকাড়া ভূমিকা রাখেন এই চিকিৎসক-রাজনীতিক।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ডা. টিপু সমানভাবে সক্রিয়। তিনি নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং করোনা মহামারির সময় নিজ ঝুঁকিতে রোগীদের সেবা দিয়েছেন। ধর্মীয় ও সামাজিক সব সম্প্রদায়ের আয়োজনে অংশ নিয়ে সম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনেও তাঁর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির হরতাল-অবরোধ ও মশাল মিছিলে মাঠপর্যায়ে কর্মীদের নেতৃত্ব দিয়েছেন তিনি। দলের ত্যাগী ও নিষ্ঠাবান নেতা হিসেবে এখন তাঁকেই এগিয়ে রাখছেন স্থানীয় নেতাকর্মীরা।

মনোনয়ন প্রসঙ্গে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “চাকরি ছেড়ে ফুলটাইম রাজনীতি করছি। কোনো অনিয়ম বা দুর্নীতিতে জড়াইনি। দল যদি ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করে, আমি আশাবাদী মনোনয়ন পাব।”

স্থানীয় ভোটারদের মতে, নওগাঁ-৪ আসনে বিএনপি পুনরুদ্ধারের লড়াইয়ে ডা. টিপুর বিকল্প প্রার্থী দেখা যাচ্ছে না। তাঁর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং সংগঠনের প্রতি অবদান তাঁকে ধানের শীষের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দিনরাত মাঠে ডা. ইকরামুল বারী টিপু

আপডেট সময় : ০২:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫