ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

তানোরে জামিনে থাকা আ.লীগ নেতাকে পুলিশে দিলেন বিএনপিকর্মীরা

এম এম মামুন, রাজশাহী :
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে জামিনে থাকা আ.লীগ নেতাকে পুলিশে দিলেন বিএনপিকর্মীরা

রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানকে আবাসিক হোটেল থেকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতা জামিনে ছিলেন। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে বের করে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল ইসলাম স্বপন। এ মামলায় তিনি জামিনে ছিলেন। তারপরেও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাতে আবাসিক হোটেল থেকে বের করার সময় বিএনপির নেতাকর্মীরা তাকে নানা জেরা করতে থাকেন। এ সময় মাইনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে। এ মামলায় তিনি আদালত থেকে জামিনে নিয়েছেন। রাজশাহী শহরের কোনো থানায় তার নামে মামলা নেই। তবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে জামিনে থাকা আ.লীগ নেতাকে পুলিশে দিলেন বিএনপিকর্মীরা

আপডেট সময় : ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫