ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে: রিজভী

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। শেখ হাসিনা ভারত থেকে অডিও রেকর্ড পাঠাচ্ছেন, আর দেশে চলছে নাশকতার প্রস্তুতি।” মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “শেখ হাসিনা গণতন্ত্রকে আঁচলের নিচে লুকিয়ে রেখেছিলেন। বেগম খালেদা জিয়াকে ভালো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। এখন আবার শোনা যাচ্ছে, ১৩ তারিখে তারা কিছু করবে—এই সাহস তারা কীভাবে পায়? সরকারকে দোসরদের বিষয়ে কঠোর হতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা—সবই আওয়ামী লীগের হাতে। সেই অর্থ দিয়েই তারা দেশে নাশকতার চোরা রাস্তা তৈরি করছে। ভারত থেকে অডিও বার্তা পাঠিয়ে শেখ হাসিনা এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন।”

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে রিজভী বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে কেউ কেউ বলছে ২০২৯ সালে নির্বাচন হবে—এ তো ফ্যাসিবাদের কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “৭ই নভেম্বর আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। শেখ মুজিব আত্মপরিচয়ের সংকটে ভুগেছিলেন, জিয়াউর রহমান সেই সংকট থেকে জাতিকে মুক্তি দিয়েছেন।”

শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতার প্রসঙ্গে রিজভী বলেন, “ফ্যাসিবাদের বিষাক্ত ছোবলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আক্রান্ত ছিল। ক্যাম্পাসে সহাবস্থান ছিল না। এখন কিছুটা পরিবর্তন এসেছে, তবে শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, “ডাকসু ও জাকসুর নির্বাচিত অনেকেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারা হলে অবস্থান নিয়ে নানা অপকর্মে জড়িত থেকেছেন। অথচ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাদের কাউকে রাজপথে দেখা যায়নি।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন, তবুও আমরা পুনর্গঠিত হয়েছি। ভবিষ্যতের ছাত্র সংসদ নির্বাচনে আরও শক্ত অবস্থানে ফিরবে ছাত্রদল।”

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেওয়া হচ্ছে: রিজভী

আপডেট সময় : ০২:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫