ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী ও রিকশাচালকের ম/র/দে/হ উদ্ধার গোয়ালন্দে পুকুরপাড়ে মাটিচা/পা অবস্থায় মা ও মেয়ের লা/শ উদ্ধার পদ্মা ব্যারেজ নির্মাণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্ন ছিল- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালপুরে মাদক সেবনের দায়ে একজনকে মোবাইল কোর্টে দণ্ড লালপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু মান্দায় অনলাইন জু/য়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে এক কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক

ঝিনাইগাতী বাজারে ইউএনও’র অভিযান, নিষিদ্ধ আকাশমণি-ইউক্যালিপটাস চারা ধ্বংস

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতী বাজারে ইউএনও’র অভিযান, নিষিদ্ধ আকাশমণি-ইউক্যালিপটাস চারা ধ্বংস

শেরপুরের ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩১আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে ঝিনাইগাতী সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নূর। তারা বাজারের বিভিন্নজনের বিক্রির জন্য রাখা ৫ শতাধিক আকাশমণি ও ইউক্যালিপটাস চারা নষ্ট করেন।

কৃষি সম্প্রসারণ অফিসার মো.জাহিদ হাসান বলেন,এই গাছের শেকড় আশেপাশের জমির উর্বরতা নষ্ট করে এবং মাটির অতিরিক্ত পানি শোষণ করে ফেলে। কৃষি সুরক্ষায় এ ধরণের গাছ চাষ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

কৃষি সম্প্রসারণ অফিসার ওয়াহিদুজ্জামান নূর যোগ করে বলেন, কৃষকের জন্য উপকারী ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে আমরা সবাইকে উৎসাহিত করছি। সচেতনতার মাধ্যমেই পরিবেশ রক্ষা করা সম্ভব।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, আকাশমণি ও ইউক্যালিপটাস পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার এ গাছের চারা বিক্রি ও রোপণ নিষিদ্ধ করেছে। তারপরও যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতী বাজারে ইউএনও’র অভিযান, নিষিদ্ধ আকাশমণি-ইউক্যালিপটাস চারা ধ্বংস

আপডেট সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫